শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

জার্মানিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণের সুবর্ণ জয়ন্তী উৎযাপন

ফাতেমা রহমান রুমা
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

‘জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ উদ্যোগে গত ১৩ মার্চ শনিবার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, নাসার আহমেদ চৌধুরী, জামুকা মহাপরিচালক জহিরুল ইসলাম রুহেল, বিশিষ্ট কবি, সংগঠক জুবাইদা গুলশান আরা হেনা, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, সর্ব ইউরোপীয়ান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নাহার মমতাজ, লেখক সুজাত মনসুর, ইঞ্জিনিয়ার হাসনাত মিয়া, আওয়ামী লীগ নেতা বজলুর রশিদ বুলু, লিংকন মোল্লা, হুমায়ুন কবির, জান্নাতুল ফরহাদ, সাংবাদিক লিটন খান, সানি মোহাম্মদ, রাফাত সরকার, সামি দাস ও খোকন হায়দার।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড: গোলাম আবু জাকারিয়া, খসরু খান, মোহাম্মদ শাহাবুদ্দিন, নাজমুন নেসা পিয়ারী, আব্দুল কাদের, সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান আলম, নূর জাহান নূরী, নোমান হামিদ, মাসুদুর রহমান, সজিবুর রহমান সেরনিয়াবাত, রিপন মিয়া, আলম খান, ফিরোজ আহমেদ, সাইব খান, নেয়ামূল ভূইয়া, মোহাম্মদ কুদ্দুস আলী, অমিত মজুমদার, ইমূনূর রহমান মূসা, এম এম এইচ রাসেল, ফরহাদুজ্জামান ভূইয়া ও আরও অনেকে।

নাসার আহমেদ চৌধুরী ছিলেন অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। তিনি ৭ই মার্চ রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের পক্ষ থেকে ভাষণটি টেপে ধারণ করেছিলেন। তিনি ১৯৭১-এর ৭ই মার্চের সেদিনের স্মৃতিচারণ করে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে কঠিন প্রতিকূলতার মধ্যে তাকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণটি ধারণ করতে হয়েছিল।

অনুষ্ঠানে ৭ই মার্চের ভাষণের উপর মূল প্রবন্ধ পাঠ করেন জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের তথ্য গবেষণা সম্পাদক মমতাজুল ফেরদৌস জোয়ার্দার। জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মাহফুজ ফারুকের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খালেদের সঞ্চালনায় ৫ ঘণ্টার অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD