মহান মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব:) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
আজ মঙ্গলবার এক শোক বার্তায় উপাচার্য সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উপাচার্য তাঁর শোকবার্তায় বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর উত্তম সি আর দত্তের বীরত্বগাথা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো”।