শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সাকিবের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্য : অপরাধীদের খুঁজছে পুলিশ

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

ক্ষুব্ধ ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই আপত্তিকর মন্তব্যকারীদের নারী ও শিশু নিপীড়ক বলেও মন্তব্য করেন। তাঁরা কঠোর শাস্তিও চাইছেন।

দুই পাশে সূর্যমুখীর খেত, মাঝখানে পায়ে চলা পথ। ঝুঁটিতে ফুল গুঁজে হাসিমুখে দাঁড়িয়ে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছোট্ট মেয়ে‌।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবির নিচে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন কোনো কোনো ফেসবুক ব্যবহারকারী।পুলিশ আপত্তিকর মন্তব্যকারীদের ব্যাপারে খোঁজখবর শুরু করেছে।

ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটিজ অ্যান্ড ক্রাইম বিভাগের উপকমিশনার আ ফ ম আল কিবরিয়া জার্মানবাংলা ২৪কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপকমিশনার কিবরিয়া বলেন, শিশুটিকে নিয়ে করা আপত্তিকর মন্তব্য পুলিশের চোখে পড়েছে। যে যে আইডি থেকে এ ধরনের মন্তব্য করা হয়েছে সেগুলো শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব আল হাসান এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সাকিব এখনো যোগাযোগ করেননি। তাঁরা স্বপ্রণোদিত হয়ে কাজটি করছেন।

সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ফেসবুক পেজে এখন আর তাঁদের শিশুকন্যার ওই ছবিটি নেই।

শাহিন আলম, ড্রিমলেস কিং রেজোয়ান, আবরার শাহরিয়ার, শাহ মো. আবদুল্লাহ, নিউটন তরফদার ও বিনিয়াস হাসদা নামের কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD