গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধে ময়মনসিংহের গৌরীপুরে চান্দের সাটিয়া গ্রামে প্রতিপক্ষ সাইদুল ইসলাম খান মিন্টু (৩৮) গংদের হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন অববসরপ্রাপ্ত সেনা সদস্য রুস্তম আলী (৩৮), ফুলবানু বেগম (৪৮) ও ফাতেমা আক্তার (২০)। এছাড়া শহিদুল ইসলামের (২৯) বাড়িতে ভাংচুর-লুটপাট শেষে একটি মটর বাইক পুড়িয়ে দেয় হামলাকারীরা। গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার (১ জুন) দুপুরে উল্লেখিত গ্রামের মৃত নুরুল হোসেনের পুত্র সাইদুল ইসলাম খান মিন্টুর নেতৃত্বে এ হামলার ঘটনাটি ঘটে। এ হামলার ঘটনায় মৃত শামছুদ্দিনের পুত্র ভুক্তভোগী শহিদুল ইসলাম গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে গৌরীপুর থানার এসআই রিপন চন্দ্র সরকার জানান উক্ত হামলার ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছেন।