শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিরুদ্ধে মামলা , তুলে নিতে চাপ প্রয়োগের অভিযোগ

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

আদালত আদেশে পরিদর্শক পর্যায়ের কাউকে দিয়ে ঘটনাটি তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলা তুলে নিতে এখন চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে।

আখাউড়ার ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করেন স্থানীয় বাসিন্দা মো. হারুন মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আখাউড়া) আদালতে দায়ের করা মামলার আরজিতে তিনি বলেন, মাদক বিক্রেতাদের পক্ষ নিয়ে পুলিশ তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং ক্রসফায়ারের ভয় দেখান। তারপর টাকা দাবি করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাঁকে ক্রসফায়ারে হত্যারও হুমকি দেওয়া হয়।

হারুন মিয়া অভিযোগ করেন, বুধবার মামলার পর থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাঁকে মুঠোফোনে ছয় থেকে সাতবার ফোন করে মামলা তুলে নিতে চাপ দেওয়া হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আদালতে গেলে আখাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই নিতাই চন্দ্র দাস, মামলার আসামি এসআই হুমায়ুন কবীর ও মতিউর রহমান এবং এএসআই খোরশেদ আলম সাধারণ পোশাকে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁরা বৃহস্পতিবারের মধ্যে মামলা তুলে নিতে বলেন। পরে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে একটি অপরিচিত নম্বর থেকে একটি ফোন আসে। তখনো তাঁকে ফোন করে বলা হয় মামলা না তুললে ক্রসফায়ার করা হবে।

আখাউড়া থানার সেকেন্ড অফিসারের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নিতাই চন্দ্র দাস বলেন, ‘অভিযোগটি সত্য নয়। আমরা কোর্টে যাইনি। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার বেলায়েত হোসেন এবং ঢাকার কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমানসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা হলেও এখন পর্যন্ত তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ক্রসফায়ারের হুমকি দিয়ে টাকা আদায় ও শারীরিক নির্যাতন। নির্যাতনের মতো গুরুতর অভিযোগ উঠলেও স্বপদে বহাল রয়েছেন তাঁরা।

রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এ কে এম হাফিজ আক্তার বলেন, আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটির তদন্ত করছে। আদালতের নির্দেশে যখন কোনো অভিযোগ তদন্ত হয়, সেটিই সর্বোচ্চ তদন্ত। তাই তাঁরা আলাদাভাবে কোনো কমিটি করেননি। এসপি বেলায়েত হোসেনের বিরুদ্ধে ধানমন্ডির বাসা থেকে ডিবি অফিসে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন গোলাম মোস্তফা।

অন্যদিকে, সিগারেট খাওয়ার মিথ্যা অভিযোগে মামলায় গ্রেপ্তার এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে সোহেল মীর নামের এক ব্যক্তির কাছ থেকেও সাড়ে তিন লাখ টাকা আদায়ের অভিযোগে মামলা হয় কোতোয়ালি থানার ওসি মিজানুরসহ থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে। তাঁরাও এখনো স্বপদে বহাল আছেন।

ওসি মিজানুর রহমান অবশ্য গনমাধ্যমের কাছে দাবি করেছেন, তিনিসহ যে পুলিশের যে পাঁচ সদস্যের নামে অভিযোগ উঠেছে, সেটা তিনি নিজেই খতিয়ে দেখছেন। তাঁরা সবাই যাঁর যাঁর পদে আছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD