শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

ইয়াবা ব্যবসায় জড়িত অভিযোগে রাজধানীতে হাফেজ আটক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ওয়াক্তিয়া মসজিদ থেকে এক ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে আটকের পর তার দেয়া তথ্যে ধরা পড়ে আরো তিনজন।
সোমবার (৪ জুন) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩৬ হাজার পিস ইয়াবাসহ শহিদুল্লাহ নামে এক কথিত হাফেজ ও তার ৬ সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকেই জানা গেছে এমন তথ্য।

পুলিশ জানায়, গ্রেপ্তার শহিদুল্লাহ টেকনাফের একটি মাদ্রাসা থেকে হাফেজি পড়া শেষ করে চট্টগ্রামের পটিয়া এবং ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করে। অল্প সময়ে অধিক টাকা আয়ের লোভ থেকে জড়িয়ে পড়ে ইয়াবা ব্যবসায়।

পুলিশ বলছে, ধর্মীয় লেবাস নিয়ে মসজিদে বসে ইয়াবা পাচার করলে আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহ করবে না- এমন ধারণা থেকেই নামাজের স্থানকে বেছে নিচ্ছে ইয়াবা কারবারীরা। টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে ঢাকায় আসছে একটি চক্র- এমন খবরে সোমবার (৪ জুন) সন্ধ্যা থেকে যাত্রাবাড়ি এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। সন্ধ্যা গড়িয়ে রাত নামে। তৎপরতা বাড়ে গোয়েন্দা পুলিশের। খবর আসে যাত্রাবাড়ি থেকে পোস্তগোলার দিকে যেতে একটি সিএনজি পাম্পের কাছে হাত বদল হবে ইয়াবার।

সে অনুযায়ী অবস্থান নেন গোয়েন্দা সদস্যরা। এ সময় এক পাম্পের পাশের নামাজের স্থানে প্রবেশ করেন এক ব্যক্তি। তবে, তার পিছু পিছু আরেকজনকে আসতে দেখে সন্দেহ হয় গোয়েন্দা পুলিশের। অবশেষে সেখান থেকে ইয়াবার হাত বদলের সময় হাতেনাতে আটক হয় দুজন। উদ্ধার হয় ১৩ হাজার পিস ইয়াবা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD