শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশে করোনায় মৃত্যু সাড়ে তিন হাজার ছাড়াল

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ১২ আগস্ট, ২০২০

বাংলাদেশে ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪২ জন। বাংলাদেশে এ পর্যন্ত ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।বাংলাদেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৫১৩ জন।

গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫১টি নমুনা। এর আগের দিন ১৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করা হয়। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।

গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৯৬ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। মারা যান ৩৩ জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।

প্রসঙ্গত,বাংলাদেশে ৮৬টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২ হাজার ৭৩৯টি নমুনা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD