শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

জামিন পেলেন শিপ্রা

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ৯ আগস্ট, ২০২০

পুলিশ ১ আগস্ট শিপ্রাকে গ্রেপ্তার দেখায় এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় রামু থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়েছেন শিপ্রা দেবনাথ। আজ রোববার রামুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর জামিন মঞ্জুর করা হয়।

গত ৩১ জুলাই কক্সবাজারের শামলাপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ওই ঘটনায় টেকনাফ থানায় একটি ও রামু থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছিল। রামু থানার মামলায় আসামি করা হয়েছিল স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথকে।

শিপ্রা দেবনাথকে আইন ও সালিশ কেন্দ্র আইনি সহযোগিতা দিচ্ছে।

শিপ্রার পক্ষে আইনজীবী অরূপ বড়ুয়া জার্মানবাংলা২৪কে  বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা আদালতে জামিন আবেদন করেন। তাঁরা আদালতকে বলেন, শিপ্রা আসামি নন, তিনি ঘটনার শিকার হয়েছেন। মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশ একটি বানোয়াট মামলা করেছে। রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করেছিলেন। আদালত শিপ্রাকে জামিন দেন।

গত ৩ জুলাই স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন শিক্ষার্থী শিপ্রা দেবনাথ, সাহেদুল ইসলাম সিফাত ও তাহসিন ইফাত নূর কক্সবাজারে যান। ‘জাস্ট গো’ শিরোনামে মেজর (অব.) সিনহা যে তথ্যচিত্র নির্মাণের কাজ করছিলেন, সেখানে কাজ করছিলেন এই তিন শিক্ষার্থী।

তাঁদের মধ্যে তাহসিনকে পুলিশ আগেই ছেড়ে দেয়। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সিফাত এখনো কারাগারে। নয় দিন ধরে কারাগারে আছেন শিপ্রা দেবনাথও।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD