শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

শেখ হাসিনা সরকারের শিকড় মাটির অনেক গভীরে : ওবায়দুল কাদের

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।ফাইল ছবি

মন্ত্রণালয়ের অধীনে সব দপ্তরের সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘পদোন্নতি, পদায়নের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি আমরা পারফরম্যান্সকেও মূল্যায়ন করব। সরকারি দায়িত্ব পালন সেবার মানসিকতা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার এবং কর্মনিষ্ঠা মূল্যায়ন করা হবে।’ তিনি আরও বলেন, ভালো কাজ করলে পুরস্কৃত হবেন, মন্দ কাজ করলে তিরস্কৃতসহ চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি অশুভ চক্র নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিকড় এ দেশের মাটির অনেক গভীরে। সরকারের বিরুদ্ধে গুজব রটিয়ে কোনো লাভ হবে না।

আজ শুক্রবার সকালে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের নিয়মিত আলোচনার অংশ হিসেবে তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা জানেন, একটি অশুভ চক্র নানা ইস্যুতে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। সাবেক সেনাসদস্য মেজর রাশেদের মর্মান্তিক ঘটনাকে ঘিরে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উসকানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এসব বিষয়ে সচেতন রয়েছে। এ ধরনের ঘটনাকে ইস্যু করে সরকার হটানোর মতো দিবা স্বপ্ন দেখছে কেউ কেউ। শেখ হাসিনার সরকারের শিকড় এ দেশের মাটির অনেক গভীরে। গুজব রটিয়ে, অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন, এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক, ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ‌ঘাটনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে দেশ-বিদেশে সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। কাদের বলেন, শেখ হাসিনার সরকার কারও হাতে ইস্যু তুলে দেবে না, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়েছে।

দেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ নতুন করে দেখা দিয়েছে। বাংলাদেশ এখন সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে ১৫তম অবস্থানে। দেশে কয়েক সপ্তাহ একটি নির্দিষ্ট ট্রেন্ডে অবস্থান করলেও এ সপ্তাহের নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গেই সংক্রমণের হার বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শৈথিল্য দেখা যাচ্ছে। আবার অনেকে লক্ষণ দেখা দিলে পরীক্ষা করাচ্ছে না।

মন্ত্রী বলেন, ‘পরীক্ষার প্রতি অবহেলা স্বাস্থ্যবিধি প্রতি অবহেলা আমাদের চলমান পরিস্থিতিতে যেকোনো সময় ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।’ তিনি মানুষের মধ্যে মাস্ক পরিধানের গুরুত্ব তুলে ধরে অব্যাহত সচেতনতা আরও বাড়াতে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। আদালত খুলে দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জনস্বার্থ ও বিচারপ্রার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে নিম্ন আদালতে বিচারকাজ শুরু হয়েছে। বিচারালয় স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

এবারের ঈদযাত্রা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় ফেরিঘাটের সমস্যা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছাড়া অন্যান্য মহাসড়কে ভ্রমণ স্বস্তিদায়ক ছিল। তিনি আইন প্রয়োগকারী সংস্থা, জেলা প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সড়ক প্রকৌশলীদের ধন্যবাদ জানান। সড়ক দুর্ঘটনা রোধে ফিরতি যাত্রা ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে হাইওয়ে পুলিশের নজরদারি অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD