শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

মালয়েশিয়ায় ১৪ দিনের রিমান্ডে বাংলাদেশি রায়হান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ জুলাই, ২০২০

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি তরুণ মো. রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের ১৪ দিনের রিমান্ডের কথা জানিয়ে বলেন, ‘শনিবার থেকে তাঁকে তদন্তে সহায়তা করার জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।’

মালয়েশীয় ইমিগ্রেশনের মহাপরিচালক খাইরুল ডিজাইমি দাউদ শনিবার এক বিবৃতিতে বলেন, ২৫ বছর বয়সী রায়হান কবিরকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাতে আর কখনো তিনি মালয়েশিয়ায় ফিরতে না পারেন। বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মালয়েশিয়ার পুলিশ দুর্ব্যবহার করছে, এমন অভিযোগ করে আলজাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ায় রায়হান কবিরের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় কাগজপত্র না থাকা প্রবাসী কর্মীদের দুর্দশা নিয়ে আলজাজিরায় প্রচারিত এক প্রামাণ্যচিত্রে অংশ নেওয়ার পর এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী রায়হান কবিরকে সিটি সেন্টারের এক বাসা থেকে তুলে নিয়ে যায়।

কাতারভিত্তিক টিভি চ্যানেল আলজাজিরা গত ৩ জুলাই “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রচার করে। এতে রায়হান কবিরসহ বেশ কয়েকজন প্রবাসী কর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়। তারা মালয়েশীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মীদের প্রতি খারাপ আচরণ করার অভিযোগ করেন।

এ প্রামাণ্যচিত্র দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং কর্তৃপক্ষ দাবি করে যে এটি তাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

কর্তৃপক্ষ কয়েক দিন ধরে ২৫ বছর বয়সী বাংলাদেশি তরুণ রায়হানকে খুঁজছিল। তার বিষয়ে তথ্য দিতে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ গণবিজ্ঞপ্তি জারি করেছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD