শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

মুগদা জেনারেল হাসপাতালে সাংবাদিকদের ওপর আনসার বাহিনীর হামলা

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২০
শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগী ও সাংবাদিকদের ওপর চড়াও হন আনসার সদস্যরা। ছবি- ঢাকা ট্রিবিউন থেকে নেওয়া

মুগদা জেনারেল হাসপাতালে আনসার বাহিনীর হামলা শিকার হয়েছেন রোগী ও সাংবাদিকরা। শুক্রবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে রোগী ও সাংবাদিকদের ওপর চড়াও হন আনসার সদস্যরা।নারী সাংবাদিক জয়িতা রায় ছবি তুলতে গেলে তাকেও চড় মারতে উদ্যত হন আনসার সদস্যরা

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার জন্য নমুনা দিতে যাওয়া রোগীদের সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অপেক্ষমান রোগীদের লাইন নিয়ে বিবাদের জেরে ঘটনাটি ঘটে। এ সময় আনসার সদস্যরা রুবেল রশিদ নামে এক ফটো জার্নালিস্টকে মারধর ও তার ক্যামেরা ভাঙচুর করেছেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আনসার সদস্যদের মারধরের শিকার সাংবাদিক রুবেল বলেন, ‘আজ (শুক্রবার) প্রায় ৪০ জন লোককে কোভিড-১৯ পরীক্ষার জন্য টিকিট দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ৩৪ জনকে পরীক্ষার পর আনসার সদস্যরা জানান আজকে আর নমুনা নেওয়া হবে না।’‘পরে শাওন নামে এক তরুণের সঙ্গে আনসার সদস্যদের বাকবিতণ্ডা হয়। তার সিরিয়াল নম্বর ছিল ৩৬। একপর্যায়ে আনসার সদস্যরা তাকে মারধর করতে শুরু করেন।’

রুবেল আরও জানান, তখন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক জয়িতা রায় ছবি তুলতে গেলে আনসার সদস্যরা তাকে চড় মারতে উদ্যত হন। ভয়ে জয়িতা সেখান থেকে দৌড়ে চলে আসেন।

তিনি বলেন, ‘আমি ঘটনার ছবি তুলতে গেলে এক আনসার সদস্য আমাকে চড় মারেন এবং আমার ক্যামেরার লেন্স ফিল্টার ভেঙে ফেলেন।’

আনসার সদস্যরা সাংবাদিকদের ক্রমাগত গালিগালজ করে যাচ্ছিলেন এবং একপর্যায়ে বেঁধে রাখারও হুমকি দেন। তারা বলেন, ‘সাংবাদিকরা এখানে থাকতে পারবে না।’

আনসার সদস্যরা সাংবাদিক রুবেল রশিদকে মারধর করেন ও তার ক্যামেরার লেন্স ফিল্টার ভেঙে ফেলেন। ছবি-ঢাকা ট্রিবিউন থেকে

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মিমাংসা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই তরুণ (শাওন) কিংবা সাংবাদিকদের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মুগদা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা সেখানকার আনসার ইনচার্জের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD