শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

সাতক্ষীরায় পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি দখলের চেষ্টা

হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ জুন, ২০২০

সারা বিশ্বের ন্যয় করোনা ভাইরাসের ছোবলে বাংলাদেশের মানুষ যখন আতংঙ্কিত এবং এই ভাইরাসের প্রভাব থেকে দেশকে বাঁচাতে প্রশাসনের সবাই যখন ব্যস্ত ঠিক তখনই পানি উন্নয়ন বোর্ডের আওয়াধীন পারুলিয়ায় প্রায় কোটি টাকার সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে ওয়াজেদ আলী খান। পানি উন্নয়ন বোর্ডের সাইন বোর্ডের কোন তোয়াক্কা না করে চলছে তার এই অপচেষ্টা। সরেজমিনে ঘুরে দেখা যায়, সদ্য খননকৃত পারুলিয়া সাপমারা খালের পার্শ্ববর্তী এবং পারুলিয়া ইছামতি হল সংলগ্ন সড়কের পাশে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের একটি পুকুর এবং উপরি ভাগের অংশ মিলে বেড়া দেওয়া আছে। যেখানে একটি গাছের উপরে সাতক্ষীর পানি উন্নয়ন বোর্ডের সাইন বোর্ড মারা আছে। সাইন বোর্ড অনুযায়ী জমিটি পারুলিয়া মৌজার এসএ কেস নং ৮০/৬০-৬১ যার সাবেক দাগ নং ৩৭১৫,৩৭১৬,৩৭১৭ এবং ৩৭১৮। আর এ সাইন বোর্ড মারা থাকলেও কোন তোয়াক্কা না করে দখল করার পায়তারা চালিয়ে যাচ্ছে উপজেলার পারুলিয়া গ্রামের মৃত বাকার কন্যা বেবীর স্বামী ওয়াজেদ আলী খান। সে দীর্ঘ দিন ঐ এলাকায় ঘর জামাই হিসাবে পরিচিত। এ ব্যাপারে ওয়াজেদ আলী খানের কাছে জানতে চাইলে তিনি এটি অন্য লোকে দখল করে নিচ্ছিল তাই বেড়া দিয়েছেন এমনটি জানান।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও সাইদুর রহমান জানান,এই জায়গাটি অনেক আগে এক ব্যক্তি দখল করছিল এমন খবর পেয়ে সাইন বোর্ডের ব্যবস্থা করি। তবে সরকারী সম্পত্তি দখল হয়ে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি অতি দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নিবেন বলে জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD