শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

নোয়াখালীতে গুলিবিদ্ধ ইউপি সদস্যের মৃত্যু

আবুল হাছনাত বাবুল , নোয়াখালী (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২০
নিহত ইউপি সদস্য মো. হোরন।ফাইল-ছবি

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দৃর্বৃত্তদের গুলিতে আহত ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মো. হোরন মারা গেছেন।

আজ রোববার সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, এ ঘটনার গুলিবিদ্ধ ইউপি সদস্য ঘটনার দিন রাতেই একটি মামলা দায়ের করে ছিলেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে জোর তৎপরতা চালাচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৬ জুন) রাত দশটার দিকে ইউপি সদস্য মো.হোরন (৪৯) স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী আব্দুল ওহাব বিদ্যালয় এলাকায় কতিপয় দূর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে হামলাকারীরা ইউপি সদস্য হোরনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে তার হাত, কোমর ও পিঠে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হলে তা কে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাবস্থায় আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।

নিহত ইউপি সদস্য আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ওয়ার্ডের পশ্চিম মাইছরা গ্রামের আব্দুল মান্নান’র ছেলে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD