শিরোনাম :
জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া পুলিশ অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরি চক্রের ২ সদস্য গ্রেফতার : একটি কার জব্দ

বাধন রায়, ঝালকাঠি (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: বুধবার, ২৪ জুন, ২০২০

ঝালকাঠি থানা পুলিশের অভিযানে জহিরুল ইসলাম(২৪) ও জিয়া জোমাদ্দার(২৬) নামের ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি চক্রের ২জনকে গ্রেফতার করেছে এবং চুরির কাজে ব্যবহৃত একটি মূল্যবান ১৪-১৫ লক্ষ টাকা মূল্যের একটি কার জব্দ করা হয়েছে। এদের মধ্যে জহিরুল ইসলাম বরগুনা জেলার তালতলি এলাকার চরপাতা গ্রামের জাকির হোসেন এবং জিয়া জোমাদ্দার একই জেলার তালতলি উপজেলার বেতিপাড়া গ্রামের মৃত জব্বার জোমাদ্দারের পুত্র। বুধবার সকাল ১১টায় সাধনার মোড় থেকে ঝালকাঠি শহরের ষ্টেশন রোড এলাকার মঞ্জুরুল ইসলামের মালিকানাধীন ব্যাটারী চালিত অটোরিক্সা কৌশল করে চুরি করে নেয়া কালিন এদের কে ধাওয়া করা হয় এবং ঝালকাঠি বরিশাল সড়কের শ্রীরামপুর এলাকা থেকে চোরাই কাজে ব্যবহৃত গাড়িসহ প্রতারক চক্রের এই দুজনকে পুলিশ গ্রেফতার করেন।

 ইতোপূর্বে একই মালিকের অপর একটি ব্যাটারী চালিত অটোরিক্সা গত ০৯ জুন ২০২০ তারিখ একই কৌশলে চুরি করে নেয়। জেলা অটো রিক্সা চালকদের সংগঠন সূত্রে দাবি করা হয়েছে এই চক্র অনেক যাবৎ ঝালকাঠি শহর থেকেই প্রায় ২৫টি বেটারী চালিত অটোরিক্সা চুরি করেন। চোর চক্রটি প্রথমে অটো রিক্সায় কিছু মালামাল তুলে বিভিন্ন এলাকায় ভাড়ার কথা বলে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান কারটিতে চক্রের অন্য সদস্যরা অপেক্ষা করে এবং নির্দিষ্ট স্থানে অটো পৌছার পর চক্রের অন্য সদস্যরা ডিবির আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অটো চালককে  তাদের কারে তুলে নেয় এবং অজ্ঞান করে দূরে কোথাও রাস্তার পাশে ফেলে রেখে যায়। এদের শিকার হওয়া ঝালকাঠির অটো চালক মোঃ জাহিদ হোসেন জানান তাকে গত ২৭ মে ২০২০ তারিখ নবগ্রাম সড়ক থেকে ভাড়া করা হয় এবং ঝালকাঠির ব্র্যাক মোড় পূর্ব অংশে এসে অপেক্ষমান করা থেকে দুজন এসে তাকে ডিবি পরিচয় দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে কারে তুলে নেয় এবং অজ্ঞান করে বরিশালের কাশিপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মোঃ জাহিদ হোসেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং তিনদিন পর সে সুস্থ হয়। জাহিদ হোসেন এই অটোচোর চক্র গ্রেফতারের খবর পেয়ে ঝালকাঠি থানায় আসে এবং কী ভাবে সে এদের হাতে তার অটোটি চুরি হয়েছে তার বর্ণনা করেন। জাহিদ হোসেন কারটি সনাক্ত করেছেন তবে, কারটির নেইমপ্লেট পরিবর্তন করা হয়েছে। পুলিশের ধারণ এই চোর চক্রের ব্যবহৃত কারটি চোরাই কার হতে পারে

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD