শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা : বাংলাদেশে গত ২৪ ঘন্টায় শনাক্ত ২৪২৩, মৃত্যু ৩৫

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় সংক্রমিত রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। মারা গেছেন ৩৫ জন।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন। মোট মারা গেছে ৭৮১ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়।

সর্বশেষ মারা যাওয়া ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ৬ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৭১ জন। এ নিয়ে সর্বমোট ১২ হাজার ১৬১ জন সুস্থ হয়েছে।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৯৪ জনের জনের করোনা পরীক্ষা করা হয়।

গতকাল ১২ হাজার ৫১০ জনের করোনা পরীক্ষা করার কথা জানানো হয়েছিল।

বাংলাদেশে এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ১৮৭টি নমুনা।

উল্লেখ্য, বাংলাদেশে এখন ৫০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD