শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা : বাংলাদেশে আরও ১৬ জনের মৃত্যু , নতুন শনাক্ত ১৬১৭

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মে, ২০২০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন আক্রান্ত হিসেবে একদিনে সর্বোচ্চ ১,৬১৭ জন শনাক্ত হয়েছেন।

এর ফলে, দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৬ জন। আর এ পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৬,৭৩৮ জন শনাক্ত হলেন। এছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২১৪ জন। এ পর্যন্ত মোট ৫,২০৭ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

দেশে করোনা শনাক্তের ৭৪তম দিনে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বুধবার (২০শে মে) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১০,২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১,৬১৭ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়। দেশে এ পর্যন্ত মোট ২ লাখ ৩ হাজার ৮৫২টি নমুনা পরীক্ষা করা হলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD