শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

আজ শেষ রাতে বাংলাদেশে আঘাত করবে ঘূর্ণিঝড় ‘ আম্ফান ’

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২০

বাংলাদেশ উপকূলে আজ শেষ রাতের দিকে আঘাত হানতে পারে সুপার সাইক্লোন ‘আম্ফান’। এটি আগামীকাল সন্ধ্যা নাগাদ দেশের সীমানা অতিক্রম করবে। অতিপ্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলীয় এলাকা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গতিপথ অপরিবর্তিত থাকায় মঙ্গলবার শেষ রাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে সুপার সাইক্লোন আম্ফান। ঘূর্ণিঝড়টি খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আম্ফানের অগ্রবর্তী অংশের প্রভাব ইতোমধ্যেই দেশের আবহাওয়ায় পড়তে শুরু করেছে বলেও পূর্বাভাসে জানানো হয়। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৯০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২২৫ থেকে ২৪৫ কিলোমিটার। এমন গতির কারণে আম্ফানই হচ্ছে এই শতকের প্রথম সুপার সাইক্লোন। তবে, বাংলাদেশে আঘাত হানার সময় এর গতিবেগ কমে যেতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD