শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা : ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, সর্বোচ্চ মৃত্যু

জার্মান-বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২০

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়।গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ১৬২ জন । একইসময় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ১৯ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ১৬২ জন । একইসময় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন সর্বোচ্চ ১৯ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ১৩ জন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে, খুলনা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে একজন কন্যা শিশু রয়েছে। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন রয়েছেন।

গতকাল মঙ্গলবার মারা গিয়েছিলেন ১১ জন। গত ২৪ ঘণ্টায়ও মারা গেছেন ১৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৬৯ জন।

গতকাল মঙ্গলবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা জানানো হয়েছিল ৯৬৯ জন।

আজকের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৭ হাজার ৮২২ জন শনাক্ত হলেন।

আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD