ফাঁকা ঢাকা ফাঁকা নেই।আবারও জমজমাট রাজধানী, যানবাহন চলছে স্বাভাবিক সময়ের মতো। শপিংমল খুলে দেয়ার পাশাপাশি কমেছে কড়াকড়িও। শুধু বাস ছাড়া সড়কে যানবাহন চলছে প্রায় স্বাভাবিক সময়ের মতো।
ঢাকায় প্রবেশ করা মানুষের সংখ্যাও বাড়ছে। সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলছে অবাধে। যান চলাচল বেড়ে যাওয়ায় বেশিরভাগ সিগনালে এখন অপেক্ষা করতে হচ্ছে।
এমনকি অনেক জায়গায় যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতাও নেই। রাজধানীর খুচরা ও পাইকারী বাজারগুলোতেও সেই আগের ভিড় জমে উঠেছে। কোথাও মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। এতে করে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
উল্লেখ্য , ঢাকায় করোনায় আক্রান্তের সংখ্যা ৭,৫০৯ জন , যা বাংলাদেশে মোট আক্রান্তের ৪৭.৮৬ % ।