শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

সিরাজগঞ্জে ধানকাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষ : আহত ৬

এইচ এম আলমগীর কবির , সিরাজগঞ্জ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে ৬ জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টা দিকে সলঙ্গা থানার তারটিয়া গ্রামের এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফতিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো, মৃত খাদেম মন্ডলের ছেলে বরাত মন্ডল (৭০), হাজী আসাদ মন্ডল (৮০), আকছেদ মন্ডলের ছেলে আলহাজ্ব মন্ডল (৩৬), বরাত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৬), আবেদ আলী মন্ডলের স্ত্রী আলেয়া বেগম (৫৫), হাজী আসাদ মন্ডলের মেয়ে রিনা খাতুন (২৩)।

আহত বরাত মন্ডলের ভাতিজা আল মাহমুদ আলী বলেন, একই এলাকার সাহেব আলীর ছেলে রফিক ও অক্ষর ফকিরের ছেলে ভোলা ফকির গংরা দীর্ঘদিন ধরে আমার চাচার জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে আবারো চাচার জমিতে ধান ও কচু কাটতে গেলে আমার চাচাকে দেশীয় অস্ত্র দিয়ে এলাপাথারী মারপিট করে। এতে আমার চাচা, চাচাতো ভাই বোনসহ ৬ জন আহত হয়। এসময় স্থানীয়া আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফতিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফতিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ বলেন, মারপিটের ঘটনায় হাসপাতালে ৬জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD