১১ মে ভোর রাতে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা গাজীপুর থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো মোঃ নাজমুল হুদা(৩৪) , মোঃ নয়ন মিয়া(৩৪) , মোসাঃ সুমা আক্তার(২৫) ও সুরাইয়া আক্তার শিউলি(২৬)। তারা গাজীপুর মহানগরের মালেকের বাড়ী এলাকার নজরুল এর বাড়ির ভাড়াটিয়া ।
তারা শিশু সাব্বির হোসেন(৬)কে ১০ মে রাতে গাজীপুর থেকে অপহরন করে গোপন স্থানে নিয়ে যায় ।
আটককৃতদের দেয়া তথ্যমতে র্যাব-১ সদস্যরা রাজধানীর উত্তরা এলাকার একটি ফ্ল্যাটের পরিত্যাক্ত গোপন কক্ষ হতে মুমূর্ষ অবস্থায় অপহৃত ভিকটিম মোঃ সাব্বির হোসেনকে উদ্ধার করে ।
আটককৃতরা ভিকটিমদের বাবার সাথে মহানগরের মালেকের বাড়ি এলাকায় একই বাড়ীতে ভাড়া থাকত।