শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা : আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে খোলা যাবে দোকানপাট

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১০ মে, ২০২০
বন্ধের তালিকায় আছে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিংমল থেকে শুরু করে ঢাকা নিউমার্কেট, চাদনী চক, গাউসিয়া, মোতালেব প্লাজাসহ প্রায় সব শপিংমল ও মার্কেট।

অনলাইনে রেজিস্ট্রেশন ও সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানার শর্তে খোলা থাকছে আড়ংয়ের ১৪টি আউটলেট।

করোনা সংক্রমণের ভয় থাকলেও জীবিকার প্রশ্নে আজ থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার শর্তে খুলে দেয়া হয়েছে শপিংমল ও দোকানপাট। তবে জীবন ও জীবিকার জটিল প্রশ্নে জীবনের পাল্লাই ভাড়ি হয়েছে। সরকারি বাধা না থাকলেও দোকান খুলছেন না রাজধানীর ৯০ ভাগ দোকানী।

গেল ৮/ ১০ দিনে প্রায় প্রতিদিনই ৫০০’র উপরে পাওয়া যাচ্ছে কোভিড নাইন্টিন আক্রান্ত রোগী। বাড়ছে করোনা ঝুঁকি। এখন পর্যন্ত রাজধানী ঢাকাই হট স্পটস। এর মধ্যেও সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জীবিকার প্রয়োজনেই খুলছে রাজধানীর পুরান ঢাকার সদরঘাট, পাটুয়াটুরি, ইসলামপুর এলাকার পাইকারি মার্কেট গুলো।

ব্যবসায়ীরা বলছেন, পাইকারি হওয়ায় এসব মার্কেটে করোনা সংক্রমণ ঝুঁকি কম। সদরঘাট ইস্ট বেঙ্গল ইনিস্টিটিউশন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন,কোন পাইকারি ব্যবসায়ি আমাদের এখানে আসছে না। ফোনের মাধ্যে আমাদের যোগাযোগ হয়, আমরা মাল পাঠিয়ে দি। তাই আমাদের এখানে স্বাস্থ্য ঝুঁকি কম থাকছে।

এদিকে, ধানমন্ডিতে খোলা থাকছে রাপাপ্লাজা। পরিস্থিতি পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেবে অন্যান্য শপিংমলগুলো। এছাড়াও খোলা থাকবে বিভিন্ন এলাকার রাস্তার ওপরের দোকানপাট। এসব দোকানে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। খোলা থাকবে এলিফেন্ট রোডের বেশ কিছু দোকানও।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক ভুইয়া বলেন,সদরঘাট ও যাত্রাবাড়ি এলাকার কিছু দোকানপাট খোলা থাকবে।এছাড়া এলিফ্যান্ট রোড মোটামোটি খোলা থাকবে বলে আমরা জেনেছি।

তবে সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও জীবনের প্রশ্নে দোকান বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছেন রাজধানীর ৯০ শতাংশ দোকানী। বন্ধের তালিকায় আছে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিংমল থেকে শুরু করে ঢাকা নিউমার্কেট, চাদনী চক, গাউসিয়া, মোতালেব প্লাজাসহ প্রায় সব শপিংমল ও মার্কেট। এছাড়াও বন্ধ থাকছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ার, মিরপুরের ছোট বড় সব শপিংমল ও মার্কেট। শতভাগ বন্ধের তালিকায় আছে উত্তরা, গুলশান, বনানী এলাকার সব শপিংমল।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল হক ভুইয়া বলেন,যারা একান্তই দোকান না খুলে থাকতে পারছে না তারা জীবন রক্ষার জন্যই তারা একাজ করছেন। আর যারা বন্ধ রেখেছেন তারা খুবই ভালো উদ্যোগ নিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD