শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

অন্যের সম্পত্তি দখল করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি

রেজাউল করিম বিপ্লব, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ,বাংলাদেশ)
  • প্রকাশের সময়: বুধবার, ৬ মে, ২০২০
লিখিত বক্তব্য পড়ে শোনান মোর্শেদ আহম্মেদ বুলবুল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উজানচরনওপাড়া গ্রামে পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় সন্ত্রাসী কায়দায় ওই গ্রামের মৃত ফজলুল হত খানের ছেলে মোর্শেদ আহম্মেদ বুলবুলের প্রায় ৩ একর ফসলি জমি দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ৬ মে (বুধবার) দুপুরে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ঘটনার শিকার দাবিদার মোর্শেদ আহম্মদ বুলবুল।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামের রুহুল আমীন খানের পাঁচ ভাই ও এক ভাতিজা শাকিল মিয়াসহ প্রতিবেশী মৃত ফজুলুল হক খানের ছেলে মোর্শেদ আহম্মদ খানের মোট তিন একর ৭ শতক জমি জোরপূর্বক দখলে নিয়ে চাষাবাদ করে ফেলে। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও ওসিসহ এক সালিশ দরবারে জমি ফিরেয়ে দেয়ার সিদ্ধান্ত হলেও দখলকারীরা জমি ফেরত না দিয়ে জমিতে নামলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ নিয়ে আদালতে মামলা হলেও দখলবাজরা জমি দখলমুক্ত করেনি।

এ ব্যাপারে রাজিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাব্বিরুল ইসলাম সালিশ দরবারের কথা স্বীকার করে জানান, দখলবাজরা অন্যায়ভাবে বুলবুলের জমি জোরপূর্বক দখলে নেয়। সালিশ ছাড়াও বার বার বলার পরেও দখলকারীরা জমির প্রকৃত মালিকের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিলেই জমির দখল ছেড়ে দেবে বলে জানায়।

এ বিষয়ে জমি দখলে অভিযুক্তের একজন আজিবুল ইসলাম খান জানান, ‘তারা কোনো ধরনের চাঁদা দাবি করেনি বা জমি দখলে নেননি। ওই জমি এজমালি। এ অবস্থায় পৈতৃকসূত্রে তারাই জমির প্রকৃত মালিক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD