শিরোনাম :
জাতীয় পর্যায়ে ১০০ জন পাবেন গুণী শিক্ষক সম্মাননা সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হতে দেওয়া হবে না কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর-লুট: আরও ছয় আসামি কারাগারে দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ

গৌরীপুরে পুকুর থেকে কিশোরের গলা কাটা লাশ উদ্ধার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

মশিউর রহমান কাউসার, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন এক পুকুর থেকে বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে রহমত উল্লাহ কালাচাঁন (১৭) নামে এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর গৌরীপুর রেলকোয়ার্টার এলাকার আব্দুল জলিল ওরফে দয়ালের পুত্র। স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যদের ধারনা দুর্বৃত্তরা ওই কিশোরকে গলা কেটে হত্যার পর পুকুরে লাশ ফেলে রেখে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে গৌরীপুর রেলওয়ে ষ্টেশনের পশ্চিম পাশে মকুল মিয়ার পুকুরে পানিতে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। নিহত কিশোরের পিতা দয়াল জানান বুধবার ইফতারের পূর্বে বাসা থেকে তার পুত্র কালাচাঁনকে তার বন্ধুরা বাসা থেকে ডেকে নিয়ে যায়, এরপর সে আর বাসায় ফেরেনি। এসময় তিনি বলেন তার পুত্র কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহম্মদ জানান পুলিশ ওইদিন দুপুর ২ টার দিকে ঘটনাস্থল থেকে কালাচাঁনের গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। প্রয়োজনীয় তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সাখের হোসেন সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD