শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা :বাংলাদেশে আক্রান্তদের ১১% স্বাস্থ্যকর্মী

জার্মান-বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২০

বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৭৬৬৭ ।মোট সংক্রমিত ব্যক্তিদের ১১ শতাংশই স্বাস্থ্যকর্মী।দেশে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর মধ্যে করোনা সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে।এই হার বৈশ্বিক হারের চেয়ে সাত গুণ বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তর এমন সংক্রমণের কারণ জানার চেষ্টা করছে।

জনস্বাস্থ্যবিদ ও গবেষকেরা মনে করছেন, হাসপাতাল ব্যবস্থাপনায় ত্রুটি, মানসম্পন্ন সুরক্ষাসামগ্রী (পিপিই) ও মাস্ক না পাওয়া, প্রশিক্ষণের ঘাটতির কারণে স্বাস্থ্যকর্মীদের মধ্যে সংক্রমণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাধিকবার বলেছে, স্বাস্থ্যকর্মীরা এই মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সামনের সারির যোদ্ধা। এঁদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তাঁদের সুরক্ষা নিশ্চিত না হলে অন্য সবার সুরক্ষা ঝুঁকিতে থাকবে।

সর্বশেষ ২৮ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা রোগী সেবার সঙ্গে জড়িত স্বাস্থ্যকর্মীরা ভাইরাস সংক্রমণ, দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ, কর্মক্লান্তি ও ভীতির ঝুঁকিতে আছেন। এ ছাড়া তাঁরা শারীরিক ও মনস্তাত্ত্বিক সমস্যারও শিকার হচ্ছেন। এসব বন্ধে বিশ্বের সব দেশ এবং সব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। ওই দিন তারা আরও বলেছিল, সারা বিশ্বে ২১ এপ্রিল পর্যন্ত ৩৫ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীর সংক্রমণের তথ্য তারা পেয়েছে। ওই দিন পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত ছিলেন ২৩ লাখ ৯৭ হাজার ২১৭ জন। অর্থাৎ তাঁদের মধ্যে স্বাস্থ্যকর্মী ১ দশমিক ৪৬ শতাংশ।

দেশে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ডবয়, আয়ার সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। এরই মধ্যে করোনায় একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের কেন্দ্রীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সংক্রমিত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর নিয়মিত হিসাব রাখছে।

বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৮৮১ জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে চিকিৎসক ৩৯২ জন, নার্স ১৯১ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ২৯৮ জন। বাংলাদেশে মোট সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন। অর্থাৎ মোট সংক্রমণের ১১ শতাংশই স্বাস্থ্যকর্মী।

চিকিৎসক ও নার্স সংগঠনগুলোর তৎপরতার কারণে তাঁদের সংক্রমণের খবর বেশি পাওয়া যায়। কিন্তু অন্যান্য স্বাস্থ্যকর্মীর খবর সুনির্দিষ্টভাবে পাওয়া যায় না।

কোভিড–১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রথম আলোকে বলেন, এটা দুঃখজনক যে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হচ্ছেন। সম্মুখ সারির সব কর্মীর পিপিই, কর্মঘণ্টা, বিশ্রাম, থাকা–খাওয়া, যাতায়াতসহ সব বিষয়ে কর্তৃপক্ষকে আরও মনোযোগী হতে হবে।

হাসপাতাল ব্যবস্থাপনায় ত্রুটি, মানসম্পন্ন পিপিই ও মাস্ক না পাওয়া, প্রশিক্ষণের ঘাটতির কারণে সংক্রমণ বেশি।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বাংলাদেশে সংক্রমণের তথ্য প্রথম প্রকাশ করে ৮ মার্চ। আর প্রথম মৃত্যুর খবর জানা যায় ১৮ মার্চ। করোনায় প্রথম মৃত্যু হয়েছিল বেসরকারি হাসপাতালে। মৃত্যুর ঘটনার পর থেকেই চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংক্রমণের বিষয় প্রকাশ পেতে থাকে।

গতকাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ওই হাসপাতালে ৪৬ জন চিকিৎসক, ৭ জন নার্স ও ১৩ জন কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে।

ঢাকার প্রায় সব বড় সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংক্রমণের খবর গণমাধ্যমে নিয়মিত বের হচ্ছে। রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় একই ঘটনা ঘটছে।

কোনো জেলায় সাধারণ মানুষের চেয়ে স্বাস্থ্যকর্মীরা বেশি আক্রান্ত হয়েছেন এমন খবর পাওয়া গেছে। ময়মনসিংহ জেলায় ১৪৫ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১০৭ জন বা ৭৪ শতাংশই হচ্ছে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী। এঁদের ৮৩ জনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের।কিশোরগঞ্জে আক্রান্তদের ৬৬ শতাংশই চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মী।

সংক্রমণ শুরু হয়েছিল চীনে। দেশটিতে এ পর্যন্ত তিন হাজার চিকিৎসক ও নার্স আক্রান্ত হয়েছেন। অর্থাৎ স্বাস্থ্যকর্মীরা মোট আক্রান্তের ৩ দশমিক ৫ শতাংশ। ৯ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯ হাজার ২৮২ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছিলেন। দেশটিতে ওই সময় মোট আক্রান্তের ২ শতাংশ ছিলেন স্বাস্থ্যকর্মী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD