শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

খাদ্য বান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি : আটক ২

কুলাউড়া (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

মৌলভীবাজারে কুলাউড়ায় সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় দশ টাকা কেজি ধরে চাল কালোবাজারে বিক্রির অভিযোগে জড়িত দু’জন কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী গ্রামের বাসিন্দা সুন্দর মিয়ার ছেলে আব্দুল হাকিম নবেল (৪১) ও তাঁর সহযোগী একই এলাকার বাসিন্দা লালা মিয়ার ছেলে সুহেল মিয়া (৩৫)। এদিকে চালের ডিলার আব্দুর রকিবসহ জড়িত তিন জন পলাতক রয়েছেন।

এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে (২৮ এপ্রিল) মঙ্গলবার বিকেলে ডিলারসহ ৪ জনকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার হতদরিদ্রদের জন্য দশ টাকা কেজি ধরে চাল বিক্রি করছে। এরই প্রক্ষিতে কাদিপুর ইউনিয়নের ৩২৩ জন দরিদ্র কার্ডধারী ব্যক্তি দশ টাকা কেজি ধরে সর্বোচ্চ ত্রিশ কেজি চাল কিনতে পারবেন। দরিদ্রদের সেই চাল মঙ্গলবার গুদাম থেকে কার্ডধারীদের মধ্যে বিক্রি করার কথা। চালের ডিলার উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী গ্রামের বাসিন্দা মো: আব্দুর রকিব অসুস্থ থাকায় তাঁর ভাতিজা আব্দুল হাকিম নবেল গুদাম পরিচালনা করছিলেন। এই সুযোগে নবেল গোপনে ইউনিয়নের পেকুরবাজারের ব্যবসায়ী সুহেল মিয়া ও উস্তার মিয়ার কাছে কালোবাজারে ৯ বস্তা চাল ৮০০ টাকা করে বিক্রি করেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে চালগুলো বাইসাইকেল যোগে গুদাম থেকে অন্যত্র নিয়ে যাওয়ার সময় সকাল ১১টায় কৌলা কাদিপুরপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো: আজাদ মিয়াসহ এলাকাবাসী তাদের দেখতে পেয়ে তাদের গতিরোধ করে ২ বস্তা চাল হাতেনাতে ধরে তাদের উত্তমমধ্যম দেন। পরে ওই এলাকার কয়েক শত লোকজন রাস্তায় বেরিয়ে এসে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।

পরে কুলাউড়া থানার এস আই মাসুদ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই বস্তা চাল জব্দ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ইয়ারদৌস হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় দেব ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা উস্তার মিয়ার বাড়ি থেকে ৪ বস্তা চাল, সুহেল মিয়ার দোকান থেকে ৩ বস্তা চাল জব্দ করেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় দেব বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চাল প্রকৃত কার্ডধারীদের কাছে বিক্রি করার কথা। কিন্তু ডিলার তা না করে তাঁর সহযোগীদের নিয়ে কালোবাজারে অধিক মুনাফার আশায় বিক্রি করেন। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করি।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ইয়ারদৌস হাসান আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে মামলা করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বলেন, এ ঘটনায় চালের ডিলার আব্দুর রকিবের লাইসেন্স বাতিল করা হবে। আর জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার জন্য থানা পুলিশকে বলা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ী উস্তার মিয়া ও তাঁর ছেলে শামীম মিয়া ও ইউনিয়নের কৌলারশী গ্রামের মছব্বির মিয়ার ছেলে ব্যবসায়ী আব্দুল আজিজ রিপন পলাতক রয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD