বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৪,নতুন করে আক্রান্ত হয়েছে ৫০৩ জন।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১ জন।আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছিল ৩৬৮৬ জনের।এছাড়াও নতুন করে আরও ৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১২ জন।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত অনলাইন ব্রিফিং-এ এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা.নাসিমা সুলতানা।