গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এক মালয়েশিয়া প্রবাসির স্ত্রী, ২ কন্যা ও এক পুত্রকে কে বা কারা হত্যা করেছে ।
২৩ এপ্রিল এ ঘটনা ঘটে । বেলা সাড়ে ৩টার দিকে তাদের আত্মীয়রা বাড়িতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। নিহতরা হলো ফাতেমা কেগম(৪০) তার দু কন্যা সুরা (১৮), সাওরিন (১৩) ও প্রতিবন্ধী পুত্র ফারদিল (৬)।
প্রবাসি ওই এলাকার কাজল মিয়া বর্তমানে মালয়েশিয়ায় চাকরি করছেন বলে এলাকাবাসি জানান। খবর পেয়ে
এএসপি রাসেল শেখ, সাংসদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন ।