শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ঝিনাইদহে ৪৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

জাহিদুর রহমান তারিক , ঝিনাইদহ (বাংলাদেশ)
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এব্যাপারে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, ঝিনাইদহ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নসিমন গাড়ীতে মাদক বহন করে চুয়াডাঙ্গা হতে পাংশার (রাজবাড়ী) উদ্দেশ্যে রওয়ানা করে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, ঝিনাইদহ আজ রবিবার (১৯ এপ্রিল) কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাসটর্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযানে বাসটর্মিনাল এলাকা থেকে চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া দক্ষিন পাড়ার ব্যবসায়ী ইসলাম শা’র ছেলে মিজার শা (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিজার শা’র নসিমনে রাখা মাছের ব্যারেলে ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ৪৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ১টি নসিমন বা আলমসাধু, ১টি মোবাইল সেট ও ১টি সীম কার্ড জব্দ করা হয়। এবিষয়ে ঝিনাইদহ জেলার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD