শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

ঢাকায় মোহাম্মদপুরে করোনায় শনাক্ত বেশি

জার্মান বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

শনিবার দিবাগত রাতে আইইডিসিআর তাদের ওয়েবসাইটে করোনা পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। এই তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী ঢাকায় শনাক্ত হয়েছে। ঢাকা শহরে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৪৩ জন।

ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্তের সংখ্যা ৭৬৩। ঢাকার পর এই বিভাগের অন্যান্য জেলার মধ্যে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি নারায়ণগঞ্জে। এরপর গাজীপুর ও নরসিংদীতে। এই তিন জেলায় শনাক্তের সংখ্যা যথাক্রমে ৩০৯, ১৬১ ও ৯৩ জন।

ঢাকায় শনাক্তকৃত রোগীর সংখ্যার দিক থেকে এখন মোহাম্মদপুর শীর্ষে। এখানে ৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন।
এর বাইরে ওয়ারীতে ২৮ জন, মিটফোর্ড এলাকায় ২৬ জন, যাত্রাবাড়ীতে ২৫ জন, লালবাগ ও উত্তরায় ২৩ জন করে, ধানমন্ডিতে ২১ জন রোগী শনাক্ত হয়েছেন।

ঢাকায় গুচ্ছ সংক্রমণের সূত্রপাত হয়েছিল যে দুটি এলাকায়, সেই টোলারবাগ ও বাসাবোয়তে গতকাল শনিবার শনাক্ত রোগীর সংখ্যা ছিল স্থিতিশীল। টোলারবাগে গতকাল পর্যন্ত ১৯ জন ও বাসাবোতে ১৭ জন শনাক্ত হন।

১০ জনের বেশি রোগী শনাক্ত হয়েছে, ঢাকায় এমন আরও ১৩টি জায়গা আছে। এর মধ্যে বংশাল, গেন্ডারিয়া ও হাজারীবাগে শনাক্তের সংখ্যা ১৬ জন করে; গুলশানে ১৪ জন; আজিমপুর, রাজারবাগ ও মিরপুর-১১ নম্বরে ১৩ জন করে; মহাখালীতে ১২ জন, বাবু বাজার, মিরপুর-১২ ও মগবাজারে ১১ জন করে, গ্রিনরোড ও শাঁখারীবাজারে ১০ জন করে।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হিসাবে, ঢাকার ভেতরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এমন রোগীদের বেশির ভাগই মোহাম্মদপুরের। এর পরই আছে ওয়ারী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD