শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা : ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রহমানিয়া মাদরাসার আশপাশের ১০টি গ্রাম অবরুদ্ধ

জার্মান বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

শনিবার সকালে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় প্রাঙ্গনে লকডাউনের মধ্যে প্রখ্যাত মোফাসসিরে কোরআন ও বরেণ্য ইসলামী আলোচক,আর্ন্তজাতিক ইসলামী ব্যক্তিত্ব আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারী জানাযায় হাজারো মানুষের সমাগম হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসার আশপাশের ১০টি গ্রাম অবরুদ্ধ করা হয়েছে।
নিশ্চিত করা হয়েছে যেন গ্রামের কেউ বাসা থেকে বের হতে না পারে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার বলেছেন, ‘১০টি গ্রাম অবরুদ্ধ করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে রয়েছি। ওই গ্রামগুলোর কোনো মানুষ যেন বাসা থেকে বের হতে না পারে তা নিশ্চিত করা হয়েছে।’

এর আগে, আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারী জানাযায় হাজারো মানুষের সমাগম হয়। করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই তার জানাযায় এমন জনসমাগম হলো।

জানাযা মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। যেখানে প্রায় ১০-১৫ হাজার মানুষ একত্রিত হয়েছে বলে জানায় পুলিশ।

জানাযা নামাযে নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের আহমেদ আনসারী ছেলে হাফেজ মাওলানা আসাদ উল্লাহ।অন্যদের মধ্যে জানাযা নামাযে যোগ দেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমীর মাওলানা ইসমাইল নূরপুরী, মহাসচিব মাওলানা মাহফুজুল হক,যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নেতা মাওলানা মহসিনুল হাসান, জেলার শীর্ষ স্থানীয় আলেম মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা আ. রহিম কাসেমী, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস, সাধারন সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, জেলা খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওলানা আবদুল আজিজ, সাধারন সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা ইউসূফ ভূইঁয়া প্রমুখ।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন টিটু জানান, ‘জানাযায় ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও অন্যান্য জেলা থেকে লোকজন আসে। আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক হবে। লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছু করার ছিলো না।’ তবে বলার পর উপস্থিত লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান বলে ওসি দাবি করেছেন।

মাওলানা যুবায়ের আহমেদ আনসারি বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির এবং বেড়তলা মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তিনি। এ ছাড়া তিনি একাধিক মাদরাসা প্রতিষ্ঠা করে গেছেন। ইসলামী আলোচক হিসেবে খ্যাতি রয়েছে তার।

উল্লেখ্য, শুক্রবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন যুবায়ের আহমেদ আনসারী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD