শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

জার্মান বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
সংসদে প্রধানমন্ত্রি শেখ হাসিনা।ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিলো গত ১৮ই ফেব্রুয়ারি। ১৮ই এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এর আগে, গত ২২শে মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠানের কথা ছিলো। করোনা পরিস্থিতির কারণে সেই অধিবেশন স্থগিত করা হয়।

আজ শনিবার জাতীয় সংসদে সপ্তম অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, কোরোনা পরিস্থিতিতে বর্তমানে ৫০ লাখ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। আরো ৫০ লাখ কার্ড করার জন্য প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। যাতে করে এক কোটি কার্ডধারীর মাধ্যমে পাঁচ কোটি মানুষ এই সুবিধা ভোগ করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , অর্থনীতির চাকা সচল রাখতে এবং দেশে যেন খাদ্য সংকট না হয়- সেজন্য কাজ করে যাচ্ছে সরকার।

এ সময় তিনি আরো জানান, করোনা মোকাবেলা করতে দেশে পিপিই ও সুরক্ষা সামগ্রীর অভাব নেই।

করোনা পরিস্থিতি মোকাবেলায় এ পর্যন্ত ৬৪ জেলায় ৫০ কোটি নগদ টাকা এবং ৯০ হাজার মেট্রিকটন খাদ্য সহায়তা দিয়েছে সরকার। আগামী তিন বছর পর্যন্ত অর্থনীতিকে গতিশীল রাখতে পরিকল্পনা গ্রহণ করেছে বলেও সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় স্বাস্থ্য সচেতনতার নির্দেশনা মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের ইতিহাসে ব্যতিক্রমী এক সংসদ অধিবেশন বসলো আজ। স্বল্পতম সময়ের জন্য বসে সংসদের এই অধিবেশন। সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে ডাকা এই অধিবেশন শনিবার (১৮ই এপ্রিল) বিকাল ৫টায় শুরু হয়।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতিতে এই অধিবেশন হবে অত্যন্ত সংক্ষিপ্ত। সংসদ সদস্যরাও করোনাভাইরাসের সতর্কতা নির্দেশনা মেনেই সংসদ অধিবেশনে অংশ নিবেন বলেও জানানো হয় এতে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD