শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

এত দিন পর গুদামে থাকা ৮ আইসিইউ ‘বসার জায়গা’ পাচ্ছে

জার্মান বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

আলোর মুখ দেখছে সাড়ে তিন বছর গুদামে পড়ে থাকা আটটি আইসিইউ শয্যাও। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আট শয্যা দ্রুততর সময়ে বসানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য রোববার ঠিকাদারকে ডাকা হয়েছে। বসানোর স্থান নির্ধারণ করা হয়েছে। জানতে চাইলে হাসান শাহরিয়ার কবির বলেন, ‘গুদামে থাকা আট শয্যা বসানোর বিষয়ে মন্ত্রী, সচিবসহ বিভিন্ন দিক থেকে মৌখিক নির্দেশ পেয়েছি। তারপরও একটা লিখিত দিতে বলেছি। রোববার থেকে কাজ শুরু হয়ে যাবে।’

২০১৪-১৫ সালে জেনারেল হাসপাতালের জন্য অন্যান্য যন্ত্রপাতির সঙ্গে এই আট শয্যা কেনা হয়েছিল। কিন্তু কেনাকাটায় দুর্নীতির অভিযোগে মামলা হওয়ায় এসব শয্যা স্থাপন করা যায়নি। করোনা মোকাবিলায় চট্টগ্রামে আইসিইউ শয্যা নিয়ে একাধিক প্রতিবেদন হওয়ার পর এই আট শয্যার কথা উঠে আসে।

এরপর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এই আট শয্যা বসানোর বিষয়ে স্বাস্থ্যসচিব মো. আসাদুল ইসলামের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকেও বিষয়টি অবহিত করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান ও স্বাচিপের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক আ ন ম মিনহাজুর রহমান। পরে স্বাস্থ্যসচিব চট্টগ্রামের পরিচালক হাসান শাহরিয়ার কবিরকে নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, ‘মামলা–সংক্রান্ত জটিলতার কারণে এই আটটি আইসিইউ শয্যা হাসপাতালের গুদামে পড়েছিল। এখন সংকটকালীন এগুলো কীভাবে বসানো যায়, তা নিয়ে আমি ও তথ্যমন্ত্রী স্বাস্থ্যসচিবের সঙ্গে কথা বলেছি। স্বাস্থ্যসচিব এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। বসাতে গেলে যদি কিছু যন্ত্রপাতি লাগে, তা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করতে বলা হয়েছে।’

আগামী সোমবার জেনারেল হাসপাতালে স্থাপিত ভেন্টিলেটরসহ ১০টি নতুন আইসিইউ শয্যা পরীক্ষামূলকভাবে চালু করে ত্রুটি–বিচ্যুতি দেখা হবে। এরপর রোগীদের রাখা হবে। পাশাপাশি একই হাসপাতালের গুদামে দীর্ঘদিন পড়ে থাকা বাকি আটটি আইসিইউ শয্যাও দ্রুততর সময়ে বসানোর জন্য মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD