শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা : আক্রান্তদের হাসপাতালে ৩২% , বাসায় ৬৮% চিকিৎসা নিচ্ছে

জার্মান বাংলা ডেস্ক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।ফাইল ছবি

এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে এমন রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৮ জন। এর মধ্যে ৫০০-এর কিছু বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। বাকি ১ হাজার ৩০০–এর বেশি রোগী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছে।

বাংলাদেশে করোনা শনাক্ত রোগীদের প্রতি ১০০ জনের মধ্যে ৬৮ জনই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। বাকি ৩২ জন হাসপাতালে ভর্তি আছে।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইন বুলেটিনে এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বলেন, সবাই ঘরে থাকলে এই এপ্রিলেই করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হওয়া যাবে।

মন্ত্রীেআরও বলেন, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ২৭ জনকে আইসিইউ সুবিধা দিতে হয়েছে।

পরে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুলেটিনে বলেন, যারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাদের সবার হাসপাতালে থাকার দরকার ছিল না। অনেকেই সামাজিক চাপে বাসা থেকে হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছে।
করোনা আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন সুস্থ হয়েছে। আর মৃত্যু হয়েছে ৭৫ জনের।

বুলেটিনে মীরজাদী সেব্রিনা আরও বলেন, মোট আক্রান্তের ৫৫ শতাংশের বয়স ২১ বছর থেকে ৫০ বছর। এর মধ্যে ২১ থেকে ৩০ বছর বয়স ২১ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ১৯ শতাংশ এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের ১৫ শতাংশ।

আজকের বুলেটিনে জানানো হয়, আক্রান্ত বাংলাদেশিদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ আর ৩২ শতাংশ নারী। মোট আক্রান্তে ৪৬ শতাংশই ঢাকার। ২০ শতাংশ নারায়ণগঞ্জের। ঢাকায় আক্রান্তদের ১১ শতাংশই মিরপুরের বাসিন্দা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD