গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ২২৯ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২৩১ জন। মোট মারা গেছে ৫০ জন।করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ। এছাড়া এতে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৬ হাজার ৭৫৪ জন। অন্যদিকে, সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৯৭ জন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত ২৪ ঘন্টায় ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য করোনা শনাক্ত হয়েছে ২১৯ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১২৩১ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৭ জনসহ সুস্থ হয়েছেন ৪৯ জন।
এছাড়া, গাজীপুর, ময়মনসিংহ ও করোনীগঞ্জে আক্রান্তের সংখ্যা বাড়াছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।