শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনা : সিলেটে আক্রান্ত চিকিৎসক ঢাকায় মারা গেছেন

জার্মান বাংলা অনলাইন
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

বুধবার ভোরে করোনাভাইরাসে আক্রান্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের এক সহকারী অধ্যাপক ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালকের বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. ময়নুল হক। তিনি বলেন, সংক্রামক বিধি অনুসরণ করে তাঁকে ঢাকাতেই দাফন করার কথা রয়েছে।

৫ এপ্রিল সন্ধ্যায় মঈন উদ্দিনের করোনা শনাক্ত হয়। এর আগে ৪ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। করোনা শনাক্তের পর তিনি সিলেটে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। কোয়ারেন্টিনের আওতায় নিয়ে আসা হয় তাঁর পরিবারের বাকি সদস্যদের।

৭ এপ্রিল হঠাৎ তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে রাতেই তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে ৮ এপ্রিল বিকেলে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তি রোববার পর্যন্ত শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। কিন্তু হঠাৎই তাঁর অবস্থার অবনতি হয় শ্বাসকষ্ট বাড়তে থাকে। সংক্রমণ হার্টে ছড়িয়ে পড়েছিল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD