যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়ায় ৬০ বোতল ফেন্সিডিল ও মিনি পালসার মোটর সাইকেলসহ রনি বাবু (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
এসময় রজব আলী নামে অপর একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
রবিবার সকাল সাড়ে ১০ টার সময় বাগআঁচড়া বাঁকড়া সড়কের বাগআঁচড়া গালর্স স্কুলের সামনে থেকে এ ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।
আটক রনি বাবু শার্শার মহিশাডাঙ্গা গ্রামের মিলন হোসেনের ছেলে ও পলাতক রজব আলী তমিজ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,দুজন মাদক ব্যবসায়ী ফেন্সিডিলের একটি চালান নিয়ে বাগআঁচড়া বাজারের গার্লস স্কুলের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ হাসান ও এএসআই আকবার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ রনি বাবুকে আটক করে। পরে মোটর সাইকেলের সিটের তলায় বিশেয কায়দায় রাখা লুকিয়ে থাকা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিযয়টি নিশ্চিত করে বলেন,আটক যুবককে শার্শা থানায় প্রেরন ও মাদক আইনে মামলা হয়েছে।