রৌমারীতে ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ জামাল (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চান্দারচর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন,শাহ জামাল (৫০) উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
বিজিবি জানায়, শনিবার সকালে বাংলাবাজার বিওপির নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃতে বিজিবির ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এসময় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দারচর এলাকা থেকে ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন এবং ১টি হাতুড়িসহ শাহ জামাল (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আজাদ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করে ইয়াবাসহ হস্তান্তর করা হয়েছে।