শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

করোনায় জনসচেতনতা নেই জীবননগর উপজেলায়!

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের বিস্তার রোধে সকল প্রকার জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী কাঁচাবাজারে উপচেপড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে প্রশাসনের তেমন কার্যক্রমও লক্ষ্য করা যাচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক পশুহাট বন্ধ থাকলেও কাঁচাবাজারের হাট চলমান রয়েছে। শুধু চলমানই নয়, সেখানে যে পরিমাণ জনসমাগম হচ্ছে তা দেখলে রীতিমতো গাঁ শিওরিয়ে উঠবে এই করোনার ভাইরাসের পরিস্থিতি বিবেচনা করলে।

বিশ্বের সকল দেশ যখন আজ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। সেখানে বাংলাদেশের লোকজন কোন ভাবেই কোন প্রকার নিষেধাজ্ঞা মানছে না।আর প্রশাসন দোকানপাট বন্ধ রাখতে নিষেধ করলে ও বড় জনসমাগম তাদের চোখে পড়ছে না।

কাঁচামালের বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভিতরে পড়লে ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এত বড় জনসমাগম কোনভাবেই মেনে নেওয়া যায়না।

তাছাড়া মেইন রাস্তার সাথে হওয়া সত্ত্বেও প্রশাসনের কোন প্রকার টহল সে ভাবে চোখে পড়েনি। তাছাড়া এ বাজারে হাত পরিষ্কার করার কোন ব্যবস্থা কর্তৃপক্ষ তথা হাটের বিক্রেতারা চালু করেনি। একই জায়গা থেকে অনেকেই একসাথে আলু, পটল, কাঁচামরিচ, পেয়াজ সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করছে। যদি কোনক্রমে একজনের কোন রকম ভাইরাসের সমস্যা থেকে থাকে তাহলে হাটে আগত সবারই সংক্রমনের সম্ভাবনা রয়েছে।

তবে হাটের বিক্রেতারা বলছেন, আমরা গরীব মানুষ পেটের তাগিদে বেচাকেনা করতে এসেছি। তাছাড়া এখনো পর্যন্ত এখানে এসে আমাদেরকে কেউ কোন প্রকার নিষেধাজ্ঞা ও দেয়নি। কাস্টমার আসছে বাজার করে নিয়ে চলে যাচ্ছে এ পর্যন্তই সবকিছু সীমাবদ্ধ।

তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার হলেও কীভাবে জনসমাগম কম করা যায় সেটা নিয়ে প্রশাসনকে একটু ভাবার দরকার ছিলো। কারণ প্রায় প্রতিটি গ্রামেই এখন কাঁচাবাজারের হাট সবসময়ই প্রায় চলছে, সেই হিসাবে দিনভর এত জনসমাগম না করে অন্য কোনভাবে এটাকে রুপান্তর করাটা বেশি সুবিধাজনক ছিল বলে মনে হয়। শুধুমাত্র রাতের বেলা চায়ের দোকানে অভিযান চালালেই হবেনা, এসব দিকটা ও একটু ভাবতে হবে। কারণ এতবড় জনসমাগম চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় বর্তমান সময়ে আর কোথাও দেখা যায়নি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD