শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

রৌমারীতে ৩ বছরের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

রৌমারী(কুড়িগ্রাম,বাংলাদেশ) প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২০
ধর্ষক হোসেন আলী (১৮)

রৌমারীতে ৩ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হোসেন আলীকে (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হোসেন আলী রৌমারী সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম এলাকার মৃত কোরবান আলীর ছেলে। শনিবার (২৮মার্চ) এ ঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।
রৌমারী থানার ওসি (তদন্ত) মোন্তাছের বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্যাতিত শিশুর পরিবার ও পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে সু-কৌশলে ওই শিশুটিকে কোলে নেয় প্রতিবেশী হোসেন আলী নামের এক বখাটে। সরল বিশ্বাসে ওই শিশু সন্তানকে ওই যুবকের কাছে রেখে বাড়ির পাশে জিঞ্জিরাম নদীতে গোসল করতে যায় শিশুটির মা। পরে সুযোগ বুঝে শিশুটিকে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণ করে হোসেন আলী। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক হোসেন আলী পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।

খবর পেয়ে পুলিশ রাতেই হোসেন আলীকে আটক করে থানায় নেয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিত শিশুর পরিবারসহ এলাকাবাসী।

এব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ দিলওয়ার হাসান ইনাম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। চিকিৎসকের বরাদ দিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD