শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গৌরীপুরে পেঁয়াজের দাম বৃদ্ধি : ৫ হাজার টাকা জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ,বাংলাদে) প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে করোনা ভাইরাসের অজুহাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে ৪০ টাকা কেজির পেঁয়াজ ৬০ টাকায় দরে বিক্রি করায় শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত ৮ টায় গৌরীপুর মধ্য বাজার এলাকায় বাজার মনিটরিংকালে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ইউএনও সেঁজুতি ধর এ জরিমানা করেন।

অভিযানকালে তিনি কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বৃদ্ধিকরণ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সর্তক করেন।

সেঁজুতি ধর সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নানা অজুহাতে পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষের কাছে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এ বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সেঁজুতি ধর আরো বলেন, এর আগে দুপুরে গৌরীপুর পৌর শহরের উত্তর বাজার, মধ্য বাজারসহ বিভিন্ন এলাকায় নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় বেশ কয়েকটি দোকানে অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করায় ও মুল্য তালিকা না থাকায় ৩৬ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

এ অভিযানের সঙ্গে ছিলেন গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার মন্ডল, সাংবাদিক শামীম খান প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD