শিরোনাম :
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ ও আধুনিক শিক্ষায় সরকারের গুরুত্ব লন্ডন সামিটে বাংলাদেশের অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরলেন প্রতিনিধিরা সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘চান্স নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণদের দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর তৃতীয় টার্মিনাল প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: তারিক সিদ্দিককে দুদকের তলব দুর্গাপূজায় ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা

বিদেশফেরত প্রবাসীদের বিমানবন্দর থেকে সরাসরি সেনা তত্ত্বাবধানে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০

বিদেশফেরত প্রবাসীদের এখন থেকে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিমানবন্দর থেকে সরাসরি সেনা তত্ত্বাবধানে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেনাবাহিনীকে বিমানবন্দরসংলগ্ন হজ ক্যাম্প এবং উত্তরার দিয়াবাড়ী (সেক্টর-১৮) সংলগ্ন রাজউক এপার্টমেন্ট প্রকল্পে দুই কোয়ারেন্টিন সেন্টার সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। বৃহস্পতিবার রাতে আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ কর্মসূচির অংশ হিসেবে বিদেশ থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় স্ক্রিনিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাচিত ব্যক্তিদের বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

হস্তান্তরের পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ যাত্রীদের বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইন সেন্টারে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন, কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীন আহার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য আনুষঙ্গিক সেবার ব্যবস্থা করা হবে।

আশকোনা ও উত্তরা দিয়াবাড়ী কোয়ারেন্টিনে দুটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। সবাইকে নিয়ন্ত্রণ কেন্দ্রের দেওয়া টেলিফোন নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আশকোনা হজ ক্যাম্প: ০১৭৬৯০১৩৪২০, ০১৭৬৯০১৩৩৫০ ও উত্তরা দিয়াবাড়ী ক্যাম্প: ০১৭৬৯০১৩০৯০, ০১৭৬৯০১৩০৬২।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD