শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

ঈশ্বরগঞ্জে এক ‘মাস্ক’ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

রেজাউল করিম বিপ্লব, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কাঁপছে পুরো বিশ্ব। চীনের উহার প্রদেশে ভাইরাসটির প্রথম সংক্রমণ শুরু হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও এই রোগে রোগী শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাসের কোনো ভ্যাকসিন বা টিকা এখনো আবিষ্কার হয়নি। তবে এই রোগটির প্রতিরোধমূলক সচেতনতাই প্রধান হাতিয়ার। আর বাংলাদেশে রোগী শনাক্তের পর থেকেই স্বাস্থ্য সচেতনতা সংশ্লিষ্ট জিনিসগুলোর অস্বাভাবিক দাম বাড়িয়ে দিয়েছেন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বাজারে সংকট দেখা দিয়েছে হ্যান্ডওয়াশ ও সার্জিক্যালসহ বিভিন্ন ব্র্যান্ডের মাস্কের। কোথাও কোথাও তা পেলেও দাম রাখা হচ্ছে কয়েকগুণ বেশি।

আজ ১১ মার্চ (বুধবার) বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় এক অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বেশি দামে মাস্ক বিক্রয় করার বিষয়টি নিশ্চিত হতে বুধবার বাংলাদেশ স্থানীয় সময় রাত ১০টায় ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাজার পরিদর্শন করতে আসেন ইউএনও জাকির হোসেন ও সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভিন। এ সময় পুরাতন বাজারে সাদ্দাম হোসেন নামের এক ব্যবসায়ী ৫০ টাকা করে মাস্ক বিক্রি করার অপরাধে ভ্রাম্যমান আদালত ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভিন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অধিক মূল্যে ব্যবসায়ী সাদ্দাম হোসেন জনস্বাস্থ্য সংশ্লিষ্ট মাস্ক বিক্রি করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদা পারভিন বলেন, বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD