শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে নারীসহ ৪ জনকে কারাদন্ড

হাবিবুর রহমান,গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২০

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ২ নারীসহ ৪ জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস এ অভিযান পরিচালনা করেন।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান বুধবার সন্ধ্যায় তাদেরকে এ দন্ড প্রদান করেন। এর আগে উক্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় । দন্ডপ্রাপ্তরা হলো, শিশিরচালা এলাকার মোতালেব প্রধানের স্ত্রী রোকেয়া আক্তার শশী (২৯), একই এলাকার শাহজাহানের স্ত্রী নূরজাহান (৩২), পড়শীবাড়ী রেস্টুরেন্টের ম্যানেজার মর্তুজা মৃধা (২৯) এবং একই রেস্টুরেন্টের কেয়ারটেকার মোঃ আবুল হোসেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ জানান, দীর্ঘদিন ধরেই গাজীপুরের সদর উপজেলার শিরিচালা এলাকায় প্রায় প্রতিটি বাড়ী ও রেস্টুরেন্টে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে ব্যবহার করে আসছিল স্থানীয়রা । ইতিপূর্বে কয়েকবার অভিযান পরিচালনা করে অনেককে জরিমানা করা হয় এবং অবৈধ লাইন উচ্ছেদ করা হয় । কিন্ত উচ্ছেদের কয়েকদিন পর আবারো তারা গোপনে সংযোগ প্রদান করে। আর এসব সংযোগ প্রদানের সাথে জড়িত থাকে স্থানীয় প্রভাবশালীরা । বুধবার এসব প্রভাবশালীদেরকে গ্রেফতার ও অবৈধ লাইন বিচ্ছিন্ন করনে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় অনেক গ্যাস ব্যবহারকারীরা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

অভিযান পরিচালনার সময় পড়শীবাড়ী রেস্টুরেন্ট থেকে মালিককে না পেয়ে এর ম্যানেজার ও কেয়ারটেকারকে আটক করা হয় এবং রেস্টুরেন্টের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় । একই এলাকার মোতালেব প্রধান ও শাহজাহানের বাসায় অভিযান চালিয়ে রোকেয়া আক্তার শশী ও নূরজাহানকে আটক করে পুলিশ ও তিতাস কর্তৃপক্ষ । পরে সন্ধায় মোবাইল কোর্টেও মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের জেল প্রদান করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

অভিযান পরিচালনার সময় প্রায় ৩ কিলোমিটার এলাকার ১০০০ বাসার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৫শ মিটার পাইপ জব্দ করা হয় । অভিযানে তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী এরশাদ মাহমুদ, উপ-ব্যবস্থাপক আবু সুফিয়ান ও মির্জা শাহনেওয়াজ লতিফ, উপসহকারী প্রকৌশলী যাদব সরকার, সাবিনুর রহমান, আনোয়ার হোসেন ও আসাদুল্লাহ কায়সার উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD