শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

শার্শায় ফেন্সিডিলসহ আটক ২

আরিফুজ্জামান আরিফ,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২০

শার্শায় বাগআঁচড়ায় ৭০ বোতল ফেন্সিডিলসহ বেবি বেগম (৪৫) ও খাদিজা বেগম (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

শার্শার বাগআঁচড়া সাতমাইল তেতুল তলা নামক স্থান থেকে এ ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

আটক বেবি বেগম যশোর ইসমাঈল কলোনী এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী ও খাদিজা বেগম গোপালগঞ্জ জেলার গোপেরডাঙ্গা এলাকার আসাদ শেখের স্ত্রী।

পুলিশ জানায়, রবিবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে,দুইজন মহিলা মাদক ব্যবসায়ী ফেন্সিডিলের একটি চালান নিয়ে বাগআঁচড়া সাতমাইল তেতুলতলা এলাকায় অবস্থান করছে।এ সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএএসআই আকবার হোসেনসহ সঙ্গীওে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে বেবি বেগম ও খাদিজা বেগমকে আটক করে। পরে তাদের কাছে থাকা ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব রায় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD