শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের উদ্বোধন

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২০

প্রথমবারের মতো বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় তিন দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৯তম কেন্দ্রীয় সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্মেলনকে ঘিরে শহরজুড়ে সাংস্কৃতিক কর্মীদের মাঝে সাজ সাজ রব শুরু হয়েছে। ৬ মার্চ (শুক্রবার) বিকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দ সৈনিক ও ভাষা সৈনিক কামাল লোহানী এ সম্মিলন উদ্বোধন করেন।

তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য রয়েছে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা, গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।

সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন, রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদ দেশব্যাপী রবীন্দ্রনাথের বিশাল কর্মযজ্ঞ নিয়ে কাজ করে যাচ্ছে। এ সংগঠনটি প্রতিবছর কেন্দ্রীয় সম্মেলন করে থাকে ৷ এ বছর প্রথমবারের মতো আয়োজকের দায়িত্ব পেয়েছে সিরাজগঞ্জ জেলা।

সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ, শেখ কামাল মিলনায়তন, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম ও শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ী মিলনায়তনে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের ৬৪ জেলার ৮৪টি শাখার শিল্পীরা এ সম্মিলনে অংশগ্রহণ করবেন বলে জানান কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD