শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ভস্মিভূত ঝুট-তুলা গুদাম

আশরাফুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরশহরের হরিণমারী গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটে হতে সূত্রপাত ঘটে ঝুট-তুলা গুদাম আগুনে পুড়ে ভস্মিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গাইবান্ধা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একটি টীম যথাসময় ঘটনাস্থলে আগুন নিভাতে সক্ষম হলেও তুলার কারনে নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়।তবে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা ছড়িয়ে না পড়ার কারণে আশে-পাশের বেশ কয়েকটি স্থাপনাসহ বসতবাড়ী সমূহ সম্ভাব্য ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, পৌরশহরের ওইস্থানে রশিদুন্নবী চাঁন মিয়ার একটি গুদাম প্রায় ৬ মাস আগে ভাড়া নিয়ে পৌরশহরের বাড়ইপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে মতিয়ার রহমান ঝুট এবং তুলা ব্যবসা করে আসছিল। আজ ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বিদ্যুত সঞ্চালন তার বেয়ে জ্বলন্ত আগুনের লেলিহান শিখা গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা ঝুঁট-তুলা মুহুর্ত্বেই পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

আগুন লাগার খবরে প্রথমত: স্থানীয়রা এবং পরে খবর পেয়ে গাইবান্ধা জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সমক্ষম হয়। জীবন-জীবিকা নির্বাহে একমাত্র আয়ের উৎস মূল্যবান তুলা ভস্মিভূত হওয়ায় ক্ষতিগ্রস্থ পরিবারটি পথে বসার উপক্রম হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্থ মতিয়ার সম্প্রতি কৃষি জমি বিক্রয়সহ এনজিও’র নিকট ঋণ নিয়ে ওই ব্যবসা পরিচালনা করছিলেন। এ ঘটনার পর সরকারি-বেসরকারি সাহায্য-সহযোগিতা পেতে পরিবারটি উপজেলা ও জেলা প্রশাসনসহ দায়িত্বশীল কর্তৃপক্ষ ছাড়াও দানশীল-পরোপকারী ও আনাতরিক ব্যক্তিবর্গ ছাড়াও জন প্রতিনিধিদের নিকট মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন ও থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ, স্থানীয় পর্যায় বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এসময় পরিদর্শনকারীরা ক্ষতিগ্রস্থ মতিয়ারের পরিবারকে সম্ভাব্য সহায়তাদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD