বেনাপোলের দূর্গাপুর গ্রাম থেকে এক কেজি গাঁজাসহ জেসমিন সুলতানা খুশি (২৭) নামে এক মহিলা কে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। সে বালুন্ডা পুর্ব পাড়া গ্রামের হায়দার আলীর কন্যা।
বৃহস্পতিবার(o৫ই মার্চ) দুপুর ১২টার দিকে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে, এএসআই শাহীন ফরহাদ,এএসআই আলমগীর হোসেন ও কনস্টেবল রবিউল,আমিনুল ও ফাতেমা ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার দূর্গাপুর মোড় থেকে ১ কেজি গাঁজা সহ জেসমিন সুলতানা খুশিকে গ্রেফতার করে৷
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল মাদকসহ আসামিকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে৷