বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ৪০ কেজি গাঁজাসহ মালেক (৩২)নামে একজন কে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
মঙ্গলবার দুপুর ১২ টার সময় সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মালেক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের করিমের ছেলে।
বিজিবি রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার জানান গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোজাম্মেল নেতৃতে নারায়নপুর মাঠের মধ্যে হতে ভারতীয় ৪০ কেজি গাঁজাসহ মালেক কে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।