শিরোনাম :
ফসল তোলার পর ক্ষতি কমাতে সৌরবিদ্যুৎ চালিত হিমাগার ব্যবহারে জোর দিলেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মধ্যপ্রাচ্য সমস্যার কেন্দ্রীয় বিষয় ফিলিস্তিন ইস্যু: জাতিসংঘের স্মরণসভায় চীনা প্রেসিডেন্টের বার্তা মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা

পাপিয়ার সঙ্গে জড়িত গডফাদার-গডমাদারকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনিক সিদ্দিকী তন্ময় , চুয়াডাংগা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

শনিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নতুন থানার উদ্বোধনের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুব মহিলালীগ নেত্রী পাপিয়ার অনৈতিক কর্মকান্ডে দল বিব্রত। প্রধানমন্ত্রীর নির্দেশে দলের আগাছা পরিস্কার অভিযান শুরু হয়েছে। কেউ এর বাইরে যেতে পারবে না।

তিনি আরও বলেন, শুধু পাপিয়া নয় তাদের সকল গডফাদার–গডমাদারকেও আইনের আওতায় আনা হবে। কোনভাবেই এসব কর্মকান্ড করতে দেওয়া যাবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাগর-রুনী হত্যাকান্ড নিয়েও কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর চিত্র নায়ক সালমান শাহ হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। এক্ষেত্রে পিবিআই সফলতার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সাগর রুনী হত্যাকান্ডের জট খুলে এর মূল রহস্য উদঘাটন করা হবে।

মুজিববর্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রন নিয়ে বাম সংগঠনগুলোর আপত্তি ও হেফাজতের প্রতিহতের ঘোষণার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অসাম্প্রদায়ক চেতনার দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সেতুমন্ত্রী ও আমাদের সাধারণ সম্পাদক দলের অবস্থান পরিস্কার করেছেন।

দর্শনার নতুন থানা উদ্বোধনের পর মন্ত্রী বলেন, সীমান্ত জেলা হিসাবে চুয়াডাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা। দর্শনা তার অন্যতম। ইতিমধ্যে দর্শনাবাসীর প্রাণের দাবি দর্শনাকে থানায় রুপান্তরিত করা হলো। খুব শীঘ্রই এটাকে উপজেলায় পরিণত করা হবে। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও রয়েছে।

থানা উদ্বোধনের পর চুয়াডাঙ্গা জেলা পুলিশ আয়োজিত জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী এক জনসভায় যোগ দেন মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেখানে মন্ত্রীর হাতে ফুল দিয়ে জেলা পুলিশের তালিকাভুক্ত ৯০ জন মাদক ব্যবসায়ী আত্মসমপর্ণ করেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসাদ হাজী আলি আজগর টগর, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD